বগুড়ার শেরপুরে কর্মরত সাংবাদিক ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী’র সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক রবিন সরকার শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সাধারন সম্পাদক শুভ শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক প্রমুখ।
এসময় শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে উপজেলার সকল সম্ভাবনা, সমস্যা, সমাধান নিয়ে মতবিনিময় করেন নবাগত নির্বাহী কর্মকর্তা।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: সুমন জিহাদী বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।আমি কখনো বিরক্ত হবো না।আমি প্রচুর ধর্য্য শীল।আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং শেরপুর উপজেলা বাসীর উন্নয়নের জন্য যে ভাবে ইচ্ছে আপনারা আমার কাছে থেকে বৈধ ভাবে সেবা নিতে পারবেন।আমি ২৪ ঘন্টা শেরপুর বাসীদের সেবা দিতে প্রস্তুুত। আমি ১২ ডিসেম্বর শেরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছি।যোগ দান উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেছি।গণমাধ্যম কর্মীরা আমার সহকর্মী আমি বিশ্বাস করি তারাই আমার শক্তি।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ধর্মপাশা উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।




















