০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় বনফুল পরিবনের বাস চাপায় মোটরসাইকেল চালক মারুফ নামের এ যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে । নিহত মোহাম্মদ মারুফ তালুকদার (৩২) পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের পুত্র। নিহত মারুফের পিতা আব্দুস সালাম তালুকদার জানান, সকালে তার ছেলে মারুফ ব্যাক্তিগত মোটরসাইকেল যোগে টগড়া এলাকায় তাদের বাড়ী থেকে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকায় এলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বনফুল পরিবহনের একটি বাস তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়।

এতে করে তার ছেলে মারুফ গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরতর হওয়ায় জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এম্বুলেন্সেই মারুফ মারা যায়। ইন্দুরকানী থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বনফুল পরিবহনের বাসটির চালক ও বাসটি আটক করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত : ১০:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩