সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার। স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামকে শহরে পরিনত করতে নিরলসভাবে কাজ করছে উপজেলা ইঞ্জিনিয়ারগণ। এরই ধারাবাহিকতায় ভাওয়াল রাজার স্মৃতি বিজরিত বর্তমান শিল্পোন্নত গাজীপুর জেলার প্রাণকেন্দ্র শ্রীপুর উপজেলায় বিগত পাঁচ বছরে উন্নয়ন হয়েছে উল্লেখ্য করার মত। একটি পৌরসভা ও আটটি ইউনিয়নসহ মোট-৮১টি ওয়ার্ড নিয়ে গঠিত শ্রীপুর উপজেলা। যা ১৯৬ নং সংসদীয় আসন গাজীপুর-৩।গাজীপুর-৩ আসনের একটি বৃহৎ অংশ জুড়ে রয়েছে শ্রীপুর উপজেলার অবস্থান। ভৌগলিকভাবে রাজধানী ঢাকার নিকটবর্তী ও সমতল ভূমি হওয়ার কারণে অর্থনৈতিকভাবে এই অঞ্চলের চাহিদা রয়েছে বেশ। এরই ধারবাহিকতায় অতি-গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উল্লেখযোগ্য উন্নয়ন সাধন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মুহাম্মদ ইকবাল হোসেন( সবুজ )এমপির মাধ্যমে। জানা যায়, তার মেয়াদে এলজিইডি কর্তৃক মোট ৩৭৮ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করা হয়। তন্মধ্যে ১১৩ কোটি টাকায় মেরামত করা হয় ১৬৫.১৩ কিঃমিঃ রাস্তা, ১৬৩,কোটি টাকায় সম্পন্ন করা হয় ১১৭.৬৮ কিঃমিঃ রাস্তার উন্নয়ন, ৫৫ কোটি টাকায় স্থাপন করা হয় ৬৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪০ কোটি টাকায় নির্মান করা হয় ৪৭৫মিটার করে ৮টি ব্রীজ, প্রায় ২ কোটি টাকায় নির্মাণ করা হয় ২১টি মসজিদ, ২ কোটি টাকায় তৈরি করা হয় ১টি হাট বাজার , ৪০ লক্ষ টাকায় নির্মান করা হয় ৪টি মুক্তিযোদ্ধা নিবাস, ৯৭ লক্ষ টাকায় নির্মান করা হয় ২টি ইউনিয়ন ভূমি অফিস, ২১ লক্ষ টাকায় খনন করা হয় ১টি খাল ও ৩০ লক্ষ টাকায় করা হয় ১টি পানি ব্যবস্থাপনা( সাব প্রকল্প )। এবং শ্রীপুর উপজেলা পরিষদ কর্তৃক আরো ৪৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উন্নয়ন তহবিলের আওতায় ৪২ কোটি টাকায় ১৭৮২টি রাস্তা, রাজস্ব তহবিলের আওতায় ৪৫ লক্ষ টাকায় ১০টি ও এডিপি তহবিলের আওতায় প্রায় ৪ কোটি টাকায় আরো ১৭১টি রাস্তা সম্পন্ন হয়েছে বিগত পাঁচ বছরে। পাশাপাশি রাস্তাঘাটসহ যত্রতত্র বিভিন্ন সংস্থার নাম ভাঙ্গিয়ে রশিদের মাধ্যমে চাঁদা তুলা বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবত। একটি সমৃদ্ধ নগরে পরিনত হয়েছে গাজীপুর। এবিষয়ে শ্রীপুর উপজেলা ইঞ্জিনিয়ার এ.জেড.এম রকিবুল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে শ্রীপুর উপজেলাসহ প্রত্যেক উপজেলায় পরিকল্পনা মাফিক উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরা বিশ্বাস করি এদ্বারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবো।




















