১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ভোলায় শীতার্ত সেলুন পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ভোলার জেলা প্রশাসন।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় ভোলা জেলা সেলুন মালিক সমিতি নতুন বাজার চত্বরে সমিতির সদস্য ও সেলুন পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সেলুন মালিক সমিতির সভাপতি তপন চন্দ্র শীল, সহ-সভাপতি কৃষ্ণ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক শিপন চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক তাপস চন্দ্র শীল, উজ্জল চন্দ্র শীল, লিটন চন্দ্র শীল প্রমুখ।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ভোলায় প্রতিবছর জেলা প্রশাসনের সহায়তায় অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এবারও জেলায় এ পর্যন্ত অসহায় দরিদ্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে তাদের সংগঠনের মাধ্যমে প্রায় ৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ ছাড়া ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমেও ভোলা জেলায় অসহায় দরিদ্র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ভোলায় শীতার্ত সেলুন পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ০৪:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩