০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনে আগুন

রাজধানীর জুরাইনের পোস্তগোলায় দিনদুপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর জুরাইনের পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনে আগুন

প্রকাশিত : ০৫:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩