বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
এ সময় প্রধান অতিথি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত গবেষণা ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে বার্ষিক গবেষণা পর্যায়ন কর্মশালায় সকল আমন্ত্রিত বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এই উদ্ভাবনা দেশ এবং দেশের বাইরে পৌঁছে দিতে হবে। আগামীতে বাংলাদেশের মানুষ যেন গরুর মাংস ৫০০ টাকার নিচে কিনে খেতে পারে সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দরা।




















