টঙ্গী কলেজ মাঠের গেট ভেঙে ভেতরে ভাঙচুরের প্রতিবাদে টঙ্গী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছে ছাত্রলীগ। এর আগে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে থানায় একই অভিযোগে জিডি হয়। ২৫শে ডিসেম্বর সোমবার বিকেল চারটায় টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ টঙ্গী সরকারি কলেজ শাখার আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির। মিছিল শেষে বক্তব্যে বক্তারা বলেন, ২১ ডিসেম্বর ট্রাক প্রতীকের প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন লোকজন সাথে নিয়ে টঙ্গী সরকারি কলেজের গেট ভেঙে মাঠে প্রবেশ করে। অতঃপর কলেজের দরজা জানালা ভাঙচুর করে তাণ্ডব চালায়। অবিলম্বে বুদ্দিনসহ সকল আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এর আগে বিজয় শোভাযাত্রা করার সময় টঙ্গী সরকারি কলেজ গেটের তালা ভেঙে ভেতরে ভাঙচুরের অভিযোগে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীসহ দুই জনের নাম উল্লেখ করে থানায় জিডি হয়।
০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীকে গ্রেপ্তারের দাবি
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- 128
ট্যাগ :
জনপ্রিয়




















