০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

লোহাগাড়ার বটতলী স্টেশনকে যানজট মুক্ত করতে এসিল্যান্ডের অভিযান

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে দীর্ঘদিন ধরে নিয়মিত যানজন লেগেই থাকে। এই স্টেশনে মহাসড়কের দু’পাশে বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে থাকা, যত্রতত্র ভাসমান দোকানসহ বিভিন্ন কারণে যানজট সৃষ্ঠি হয়ে থাকে। এই যানজটের কারণে অতিষ্ঠ সাধারণ মানুষ। মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে যানজট নিরসনের জন্য ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সড়কের দু’পাশে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। তিনি জানান, বটতলী স্টেশনে যানজট নিরসনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। ওই সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কের দু’পাশে কোন প্রকার ভাসমান দোকান বসানো এবং গাড়ি দাঁড়িয়ে থাকা যাবেনা। স্টেশনের দু পাশে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এসময় দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান, লোহাগাড়া থানার এসআই জামাল উদ্দিনসহ পুলিশ,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

লোহাগাড়ার বটতলী স্টেশনকে যানজট মুক্ত করতে এসিল্যান্ডের অভিযান

প্রকাশিত : ০৭:১৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩