নওগাঁর ধামইরহাটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. গোলাম মাওলা। উদ্বোধনী অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটার উপস্থিতি নিয়ে বিভিন্ন রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মোসা. আসমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার রাশিদুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছার রহমান, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম,পিপিএম প্রমুখ। জানা যায়, আসন্ন নির্বাচনে উপজেলায় মোট ৫৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৩জন প্রিজাইডিং অফিসার, ৩০৪জন সহকারি প্রিজাইডিং অফিসার, ৯৬৫জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।এছাড়াও চলতি নির্বাচনে উপজেলার মোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৫৭ হাজার ১৫ জন।
০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
মো: এ কে নোমান, ধামইরহাট - প্রকাশিত : ০৮:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- 71
ট্যাগ :
জনপ্রিয়




















