জামালপুর জেলার সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি’র সমর্থকদের উপর নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর সমর্থকদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৮ টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাডিয়াপাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর অফিসের চেয়ার ভাংচুর করা হয়।
নৌকা প্রতীকের সমর্থকদের হাতে আহত হন ,ফারুক হোসেন, রুকন মিয়া,মুন্না মিয়া, রুবেল মিয়া,আমজাদ হোসেন, রাজিব ,আতিক.সাদ্দাম হোসেন ,দেলখোস মিয়া, কফিল উদ্দিন সহ ১০ জন। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ ও পুলিশ সদস্যরা ঘনস্থল পরিদর্শন করেন।
আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পরে নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকরা শহরের প্রধান সড়কে একটি লাঠি মিছিল বের করে। এ নিয়ে শিমলা বাজার এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।




















