টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকার মিছিলে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহতের ঘটনায় থানার মামলা হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন আহত রোকনের বাবা ফজলুল রহমান। মামলায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মামুনুর অর রশিদ বলেন, রাতে বাঘিল এলাকায় নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করেন। এসময় স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলার বাহিনীতের কাছে অনুরোধ জানান।
বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন বলেন, আমার কোন নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নয়। তারা নিজেরাই এই নাটক সাজিয়ে নির্বাচনে যেনো ভোটাররা মাঠে না আসে সে পায়তারা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। আমার নেতাকর্মীরা কখনোই এই ধরনের হামলা করবে না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া আছে গত কয়েক দিনে আমার যে সকল নেতাকর্মীদের উপর হামলা করেছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থীর দুই সমর্থককে রোববার রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা (কার্তুজ) উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে আহত রোকনের বাবা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করেছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।
উল্লেখ, টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি ছানোয়ার হোসেন দুইবারের সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি এবার মনোনয়ন দেয়া পাননি। মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট মামুন অর রশিদ।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ১৯৪ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭২, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৭২২ জন।
০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলির ঘটনায় মামলা
-
কাওছার আহমেদ টাঙ্গাইল - প্রকাশিত : ০৯:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- 120
ট্যাগ :
জনপ্রিয়




















