পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহের আয়োজনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় সাংবাদিকগণের সাথে শব্দসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর ( মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তরের এর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক দিলরুবা আহমেদ পরিচালক (উপসচিব)। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মেজ-বাবুল আলম। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাক, কান, গলা বিশেষজ্ঞ ড. আসিফ ইকবাল। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক আতাউল করিম খোকন, শেখ সজল, মহিউদ্দিন খান, শামসুল আলম খান, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক সাদিক সহ প্রমুখ। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু, বৃদ্ধ ও কর্ম পরিবেশের উপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও শব্দ দূষণ আইন এবং শবদূষণ নিয়ন্ত্রণ সকলে ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করা হয়।




















