০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

সাতকানিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা 

সাতকানিয়ায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা ডেপুটি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে মোটরসাইকেল সহযোগে শোডাউনের সময় হাতেনাতে ধরা হয়। অতপর শোডাউনটি ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং শোডাউন থেকে আটক মোঃ বেলাল (৩৮),কে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর আওতায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  আরাফাত সিদ্দিকী।

২৬ ডিসেম্বর মঙ্গলবার  বিকালে এ অভিযান পরিচালনা করা হয় ।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা  ইউনিয়নের ফুলতলা বাজারে চট্টগ্রাম-১৫ আসনের  নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস এবং লতাপির বাজারে ঈগল প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে বিদ্যুৎ এর মাধ্যমে আলোক সজ্জা করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি ২০০৮ লঙ্ঘন হওয়ায় উভয় অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে ১,০০০ টাকা করে মোট ২,০০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। তাদের নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে  মেনে চলার জন্য বলা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন  এস এম আলমগীর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

জনস্বার্থে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন, সাতকানিয়া,চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাতকানিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা 

প্রকাশিত : ০৯:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩