দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২২-২০২৩ ইং সালের বার্ষিক সাধারণ সভা ২৮ ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ’র সভাপতিত্বে সাধারণ সভায় আলোচ্যসূচী অনুযায়ী ২০২৩-২০২৫ মেয়াদের বোর্ড অব ডাইরেক্টর্স নির্বাচনের ফলাফল ঘোষণা, ২০২২-২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ১ জুলাই ২০২২ হইতে ৩০ জুন ২০২৩ ইং সমাপ্ত অর্থ বছর ও ১ জুলাই ২০২৩ হইতে ৩১ অক্টোবর ২০২৩ ইং পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।
এ সময় চেম্বার সহ-সভাপতি রাইসা মাহবুব, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হাসেন, মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মোঃ রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, আবু সুফিয়ান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, মোঃ রেজাউল করিম আজাদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন।
বিজনেস বাংলাদেশ/bh2






















