শেরপুর-৩ আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনীয় পথসভা ও গণসংযোগ উপলক্ষ্যে ২৯ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ৬নং শ্রীবরদী সদর ইউনিয়ননের দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভার ও গণসংযোগের প্রচার-প্রচারণার নৌকা প্রতীকের এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার,মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে, ডাঃ মোঃ হালিমের সঞ্চালনায়ে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর যাচাই বাচাই করা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত শেরপুর -৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এডি.এম শহিদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ছালাহ উদ্দিন (ছালেম), নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জুয়েল আকন্দ,৬নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান খান, নির্বাচনী পথসভায় বক্তব্য শ্রীবরদী উপজেলার ১০টি ইউপি চেয়ারম্যানগণ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, গণমাধ্যমেকর্মীরা, হাজার হাজার নৌকা প্রেমিক ভোটরেরা এবং বিভিন্ন এলাকার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,
নির্বাচনীয় প্রচারণাকালে নৌকা প্রতীকের প্রার্থী এডি,এম শহিদুল ইসলাম তার বক্তব্য মাধ্যমে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাচাই-বাচাই করে আমাকে শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী করেছেন, আপনার আমাকে নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি শেরপুর ৩ আসনকে স্মার্ট, নতুন সাজে সাজিয়ে উপহার দেবো, আমি শেরপুর ৩ আসনের উন্নয়ন মূলক কাজ স্কুল, মাদ্রাসা, মসজিদ, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবেন বলে বক্তব্য রাখেন।
বিজনেস বাংলাদেশ/একে




















