আগামী কয়েকদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া -লোহাগাড়া সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছে ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ,এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। সাতকানিয়ার বিভিন্ন ওয়ার্ড,পাড়া মহল্লায় দিনব্যাপী গনসংযোগ ও পথসভা করছেন প্রার্থীরা।
সময় যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠেছে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া -লোহাগাড়া আসনের ভোটের মাঠ । জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটিতে গেল দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দখলে রয়েছে। প্রত্যেকটি নির্বাচনে এই আসনে জামাত বিএনপির হেভিওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে হতো আওয়ামী লীগ প্রার্থীকে ,তবে এবার চলছে নিজ ঘরে ঘরে লড়াই ।
আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ২ বারের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী,ও এম এ মোতালেব সিআইপি দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ,তাই ভোটের দিন হাড্ডাহাড্ডি লড়াই চলবে এমনটাই মনে করছেন সাতকানিয়া লোহাগাড়ার জনসাধারণ, পাশাপাশি পথের কাঁটা মোতালেবকে নিয়ে বেকায়দায় পড়েছেন হ্যাট্রিকের আশায় থাকা নদভী ,মাঠ পর্যায়ে নানান উপায়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন তারা।
এদিকে থেমে নেই স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব ও সাতকানিয়া লোহাগাড়া বিভিন্ন পাড়া মহল্লা অলিগলিতে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি ।
তবে মাঠ পর্যায়ে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে এমএ মোতালেবের জনপ্রিয়তা তুঙ্গে ,সাতকানিয়া লোহাগাড়ার আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাই কাজ করছেন এম এ মোতালেব এর পক্ষে ।
দিন দিন বেড়েই চলেছে মোতালেব এর সমর্থন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থেকে শুরু করে নেতাকর্মীদের বড় একটি অংশ ঈগল প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছেন, একইভাবে ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও দুই ভাগে ভাগ হয়ে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনায় অংশ নিচ্ছেন ।
সাতকানিয়ায় ঈগলের সমর্থনে মাঠে ব্যস্ত সময় পার করছেন মোতালেবের প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ.ম.ম. মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভা মেয়র মোঃ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন চেয়ারম্যান আবু ছালেহ সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ।
নৌকার প্রার্থী নদভীর সমর্থনে মাঠে রয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য এরফানুল হক চৌধুরী ও আব্দুল আলিম প্রমুখ।
এ দুই প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটা মনে করেন তাদের সামর্থকরা।
এছাড়াও এ আসনে ভোটের মাঠে থাকছেন আরো পাঁচ প্রার্থী ,তারা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম ,বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আলী হুসাইন ,কল্যাণ পার্টির সোলায়মান কাসেমী, ইসলামী ঐক্য জোটের মোঃ হারুন এবং মুক্তিজোটের মোঃ জসিম উদ্দিন।
বিজনেস বাংলাদেশ/একে






















