“প্রবাসীর কল্যান, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাইনবাবগঞ্জে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় এ দিবসটি পালন উপলক্ষে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম-এর যৌথ আয়োজনে হয়।
শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, টিটিসির কমকর্তা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মী, ব্র্যাক জেলা প্রতিনিধি, ব্র্যাক কর্মী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সকল কমকর্তা ও সেচ্ছাসেবক, বিদেশ ফেরত অভিবাসীগন। পরে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চাপাইনবাবগঞ্জ মাঠ প্রাঙ্গনে জব ফেয়ার এর আয়োজন করা হয়।
জব ফেয়ার এ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর স্টলে জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম পরিদর্শন করেন এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সম্পর্কে জানার পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে জব ফেয়ার এ সকল অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জব ফেয়ার শেষ হয়।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















