০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আচরণবিধি লঙ্ঘন, জরিমানা দিলেন জেলা পরিষদ সদস্য ও ইউপি সদস্য

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা- ০২ (হোমনা-ঘেঘনা) আসনে নির্বাচনী প্রচারণাকালে আচরণবিধি ভঙ্গের অপরাধে কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেলিমা আহমাদ সম্পর্কে ব্যক্তিগত চরিত্র হনন করে মানহানিকর বক্তব্য রাখায় কুমিল্লা জেলা পরিষদ সদস্য আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের মকবুল পাঠানকে ১৫ হাজার টাকা এবং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. খাজাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মোবাইল কোর্টের অভিযানে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।

নির্বাহী ম্যাজস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. ইউছুফ হাসান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী সম্পর্কে ব্যক্তিগত চরিত্র হনন করে মনহানিকর বক্তব্য দিয়ে নির্বচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ১১ (ক) ধারা লঙ্ঘন করায় ট্রাক প্রতীকের সমর্থক জেলা পরিষদ সদস্য মকবুল পাঠানকে ১৫ হাজার টাকা এবং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. খাজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এরকম কোনো বক্তব্য রাখবেননা মর্মে অঙ্গীকার করেছেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

কুমিল্লা-০২ (হোমনা- মেঘনা) আচরণবিধি লঙ্ঘন, জরিমানা দিলেন জেলা পরিষদ সদস্য ও ইউপি সদস্য

প্রকাশিত : ০৪:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩