নতুন বছরে জয়পুরহাট সদর উপজউপজেলার কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) বেলা ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকার, বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামসুল আলম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ তোহা আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি দুলাল হোসেন, সদস্য ফারুক হোসেনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রতিষ্ঠানের ২০২৪ শিক্ষা বর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
এর আগে সকালে শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রসাশক সবুর আলী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
বিজনেস বাংলাদেশ/একে




















