০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বীরগঞ্জে ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণায় অভিযুক্ত শিক্ষককে শোকজ

আচরণ বিধিমালায় নির্বাচনী প্রচারণায় শিক্ষকদের অংশগ্রহণে বিধিনিষেধ থাকলেও তা মানছেন না অনেকেই। আচরণ বিধি অমান্য করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় জামিনুর রহমান নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে শোকজ করেছে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

গত মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম শোকজের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। ২-১ মধ্যে অভিযুক্ত শিক্ষককে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

জানা গেছে, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মণভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিনুর রহমান আচরণ বিধি অমান্য করে ট্রাক প্রতীকের প্রার্থীর জন্য প্রচারণা চালাচ্ছিলেন। তিনি ট্রাক প্রতীকের প্রার্থীর জন্য প্রচারপত্র বিলি, পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে ভোটের প্রচারণা চালান। ওই শিক্ষকের এমন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে তাকে শোকজ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

মুঠোফোনে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ আমাদের প্রতিনিধিকে জানান, একজন শিক্ষক কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নয়, নির্বাচনের প্রচারণায় সে অংশই নিতে পারবেন না। অভিযুক্ত শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে শোকজ করা হয়েছে। এছাড়াও বিষয়টি নিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযুক্ত সহকারী শিক্ষক জামিনুর রহমান দাবি করেছেন, তিনি স্থানীয় ষড়যন্ত্রের শিকার।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :

আওয়ামী লীগ নেতার ছেলে মাদক সহ গ্রেফতার

বীরগঞ্জে ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণায় অভিযুক্ত শিক্ষককে শোকজ

প্রকাশিত : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪