০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে আগুন

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অনেককে সড়কের দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন লাগিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকে আগুন

প্রকাশিত : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪