১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ময়মনসিংহ-৩ গৌরীপুরে স্থগিত কেন্দ্রসহ ৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি

ময়মনসিংহ-৩ স্থগিত কেন্দ্রসহ ৮টিপ কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি স্বতন্ত্র প্রার্থীর। কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বাতিল করা হয়েছে ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল।তবে ভোট জালিয়াতি, কারচুপি ও ব্যালট ছিনতাই এর প্রতিবাদে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। জানা গেছে, এই আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাঠে ছিলেন নৌকা ও স্বতন্ত্রের দুইজন প্রার্থী। নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার (স্বতন্ত্র প্রার্থী) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্বাচনে ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ভোটের হিসাবে সোমনাথ সাহা থেকে ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে ছিলেন পপি।
৯১টি কেন্দ্রে নৌকার প্রার্থী পপি পান ৫৩ হাজার ১৯৬ ও স্বতন্ত্র প্রার্থী পান ৫২ হাজার ২২১ ভোট। স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা অভিযোগ করেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলে সুষ্ঠুভাবেই সবকিছু চলছিল।কিন্তু বেলা ১১টার পর ওই কেন্দ্র দখলে নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সামনে তাঁর সমর্থকরা ব্যালট পেপারে নৌকার সিল মারতে থাকে। এক পর্যায়ে তাঁরা ব্যালট বাক্স ছিনিয়ে নেন। এ সময় এজেন্টরা বাধা দিলে তাঁদের মারধর করা হয়। সংবাদ সম্মেলন করে ট্রাক প্রতীকের এই প্রার্থী বলেন,গৌরীপুরে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ,হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাওহা নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়,শহিদ মধূসুদন সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রউজ বিদ্যানিকেতন কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য সহকারী রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছি। এসব কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিলমারা হয়েছে বলে দাবি করেন তিনি।এসব ভোট জালিয়াতির ছবি ও ভিডিও তাঁর হাতে রয়েছে। তিনি আটটি কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচন চান।এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,গৌরীপুরের শুধু একটি কেন্দ্রে (ভালুকাপুর) ব্যালট ছিনতাইয়ের অভিযোগ পাওয়ায় ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।এ ছাড়া অন্য কোনো কেন্দ্রে কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।
ট্যাগ :
জনপ্রিয়

যৌথ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক, চুরির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বীকারোক্তি

ময়মনসিংহ-৩ গৌরীপুরে স্থগিত কেন্দ্রসহ ৮টি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি

প্রকাশিত : ০৮:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪