ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিন-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। সকালের সুর্যের দেখা মিলছে দুপুরে।
প্রচন্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাঁশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়:বৃদ্ধসহ সব বয়সী মানুষ।
আজ ৯ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা শতভাগ। সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০° ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা শতভাগ।
গতকাল সোমবার ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন। সেইসাথে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি






















