০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘২৯৮ সংসদীয় আসনে জয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে।’

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘গত ৭ জানুয়ারি ৩০০টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল।

এর মধ্যে নওগাঁ-২ আসনের ভোট বাতিল করা হয়েছিল, একজন প্রার্থীর মৃত্যুর কারণে। ১২ ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হবে। আরেকটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটের ফল স্থগিত করা হয়েছিল ময়মনসিংহ-৩ আসনে।’ সে আসনের একটি কেন্দ্রের নির্বাচন ১৩ জানুয়ারি হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘এ দুটো বাদ দিয়ে ২৯৮ আসনের ফল যাচাই করে দেখা হয়েছে। সব ঠিক আছে। গেজেটে নির্বাচিত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ও আসন নম্বর উল্লেখ করা হয়।’

নির্বাচনে আওয়ামী লীগের ২২২, জাতীয় পার্টির ১১, স্বতন্ত্র ৬২, কল্যাণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন করে জয়লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

২৯৮ সংসদীয় আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ

প্রকাশিত : ০৬:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪