০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানে ডিমের ডজন ৪০০ রুপি, মুরগির কেজি ৬০০

পাকিস্তানে হঠাৎই আকাশ ছুঁয়েছে খাদ্যপণ্যের দাম। সরকার নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, মুরগি, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো। কোথাও কোথাও এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৪০০ রুপিতে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, রোববার (১৪ জানুয়ারি) লাহোরের বাজারগুলোতে প্রতি ডজন (১২টি) ডিম বিক্রি হয়েছে ৪০০ রুপিতে। আর মুরগির দাম উঠেছে কেজিপ্রতি ৬১৫ রুপিতে।

বেড়েছে পেঁয়াজের দামও। পাকিস্তান সরকার পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৭৫ রুপি বেঁধে দিলেও মানা হচ্ছে না সেই আদেশ।

সূত্র জানিয়েছে, লাহোরের বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৫০ রুপিতে।

গত মাসে দেশটির অর্থনৈতিক সমন্বয় কমিটি (ইসিসি) জাতীয় বাজার তদারকি কমিটিকে প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং মজুদ ও মুনাফাবৃত্তি রোধ করার নির্দেশ দিয়েছিল।

কিন্তু মাঠপর্যায়ে সেই আদেশ ও সরকার নির্ধারিত বাজারদর কার্যকর করতে ব্যর্থ হয়েছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন কেবল অভিজাত শ্রেণির মধ্যেই সীমাবদ্ধ। এর ফলে অর্থনীতির বিভিন্ন সূচকে দেশটি ক্রমাগত পিছিয়ে পড়ছে।

পিডিএম এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে দক্ষিণ এশীয় দেশটির মোট ঋণ বেড়েছে ১২ দশমিক ৪৩০ ট্রিলিয়ন রুপি। এই সময়ে তাদের সামগ্রিক ঋণের বোঝা বেড়েছে ৬৩ দশমিক ৩৯০ ট্রিলিয়ন রুপি, যার মধ্যে দেশীয় ঋণ ৪০ দশমিক ৯৫৬ ট্রিলিয়ন রুপি এবং বিদেশি ঋণ ২২ দশমিক ৪৩৪ ট্রিলিয়ন রুপি।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

পাকিস্তানে ডিমের ডজন ৪০০ রুপি, মুরগির কেজি ৬০০

প্রকাশিত : ০১:৪১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪