মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলার পুরাতন চরচাষী নিবাসি বর্ষীয়ান আওয়ামীলীগ ত্যাগী নেতা গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক তিন বারের সফল চেয়ারম্যান বন্ধন পরিবারের অন্যতম সদস্য রাজিব খাঁনের পিতা দাইউম খাঁন (৮০) আর নেই..(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ১ মেয়ে , ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাজিব খাঁনের বাবার মৃত্যুতে বন্ধন পরিবারের সকল সদস্যরা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে রাজীবের বাবার মৃত্যুর সংবাদে মুন্সিগঞ্জ ,সোনারগাঁও ,গজারিয়া , মেঘনা -হোমনা ,দাউদকান্দি -তিতাস উপজেলায় তাঁর নিজ ইউনিয়ন গুয়াগাছিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে মৃত্যুর পর সোনারগাঁও সকাল ১১.৩০ মিনিটে নতুন চারচাষী ১২.৩০ মিনিটে সবশেষ পুরাতন চারচাষী বিকাল ৩.০০ ঘটিকার সময় তিন স্থানে জানাজা নামাজ অনুষ্ঠিত হয় ।
পরে পারিবারিক গোরস্থানে দাপণ সম্পন্ন হয় ।




















