০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

পুলিশের হাত ভুয়া পুলিশ আটক

চুয়াডাঙ্গার জীবননগরে নাজমুল হুসাইন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে জীবননগর থানা পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার হাসাদাহ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়দানকারী ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, লক্ষীপুর জেলার রায়পুর থানার দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। পুলিশ জানান, গত সোমবার (৮ জানুয়ারী) নাজমুল হুসাইন তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার দিয়ে জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মিরাজুল ইসলামকে কল করে বলে যে, আমি নারায়ণগঞ্জ পিবিআই এর একজন পুলিশ অফিসার। আপনার এই নাম্বারটি এনআইডি দিয়ে তোলা,আপনি মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। আমি ২/১ দিনের ভিতরে তদন্তের জন্য আপনার বাড়িতে আসবো।আপনি আপনার ব্যবহৃত সিমটি তুলে রাখবেন।

অতপর আজ (সোমবার) চারটার দিকে আসামি নাজমুল তার বাড়ীতে এসে সিমটি নিয়ে নেয়। এসময় তার কথাবার্তায় সন্দেহজনক মনে করে মিরাজুল ইসলাম জীবননগর থানাধীন হাসাদাহ ক্যাম্পের পুলিশকে জানান। ক্যাম্পের অভিযান ডিউটিতে থাকা এসআই (নিঃ)/মোঃদিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া পুলিশ স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানায় নিয়ে আসেন।

রাতে সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ভূয়া পুলিশ পরিচয় দানকারী নাজমুল হুসাইন নামের একজন সাধারণ জনগণকে অসৎ উদ্দেশ্যে হেনস্তা করার অপরাধের তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

পুলিশের হাত ভুয়া পুলিশ আটক

প্রকাশিত : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪