১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পটুয়াখালী পৌর এলাকার ২১০ জন অসচ্ছল শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি চেক হস্তান্তর

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • 154

 পটুয়াখালী পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ২১০ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় পটুয়াখালী পৌরসভারর উম্মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি চেক তুলেদেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।

চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, চেক হস্তান্তর অনুষ্ঠানের আহবায়ক ও সংরক্ষিত কাউন্সিলর নাহিদা আক্তার পারুল সহ সকল ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, মেধাবী শিক্ষার্থী, পৌর এলাকার বাসিন্দারা। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ-গ্রেট প্রাপ্ত ৬১ জন শিক্ষার্থীকে দশ হাজার টাকা, বি গ্রেট প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীকে আট হাজার টাকা ও সি গ্রেট প্রাপ্ত ৯৪ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ২১০ জন অসচ্ছল শিক্ষার্থীর হাতে চেক বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

পটুয়াখালী পৌর এলাকার ২১০ জন অসচ্ছল শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি চেক হস্তান্তর

প্রকাশিত : ০৪:০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪