০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

অশ্রুসিক্ত চোখের জলে সহকারি শিক্ষক সেলিনা আক্তার কে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • 470

দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি গোলাপেরচর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানের প্রায় দুইশত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে গোলাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তার কে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক মো: তরিক উল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেছবাহ্ উদ্দিন সরকার, প্রধান শিক্ষক দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যারিস্টার মহিউদ্দিন আহম্মেদ, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, প্রধান শিক্ষক দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়। শাহ জালাল , যুগ্ম সাধারণ সম্পাদক , দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ। নুরুজ্জামান শান্ত, সভাপতি, গোলাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মো. মনজুরুল ইসলাম, সভাপতি, চেঙ্গাকান্দি গোলাপের চর সমাজ কল্যান সংঘ।

ব্যাপক সাজসজ্জা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গোলাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাকুরির নিদিষ্ট সময়কাল শেষ হওয়ায় অত্র বিদ্যালয়ের গুণী মেধাবি শিক্ষক সেলিনা আক্তার অবসর নেন।

বিদায়ী শিক্ষক সেলিনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন চেঙ্গাকান্দি গোলাপেরচর সমাজ কল্যাণ সংঘের সকল সদস্য এবং স্কুলের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে পর্যাপ্ত উপহার, উপঢৌকনসহ সুসজ্জিত সকল উপহার শিক্ষার্থীদের মাধ্যমে তাহার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানের শেষে চেঙ্গাকান্দি গোলাপেরচর সমাজ কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত চেঙ্গাকান্দি গোলাপেরচর বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয় ।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অশ্রুসিক্ত চোখের জলে সহকারি শিক্ষক সেলিনা আক্তার কে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

প্রকাশিত : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪