দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভূলিরপাড় গ্রামের কৃতি সন্তান, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মেডোনা গার্ডেন সিটির প্রতিষ্ঠাতা বর্তমান কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. দেলোয়ার পারভেজ সরকার (দোলন) এর বাবা খোরশেদ আলম (৭৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ)) ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দোলন পারভেজের বাবার মৃত্যুতে শোকাহত দাউদকান্দির সর্বস্থরের জনগণ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) আছরবাদ বাদ গৌরীপুর ডাচ্-বাংলা ব্যাংকের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।




















