০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
শেরপুরে নবনির্বাচিত এমপি ছানুয়ার হোসেন ছানু

অভিবাবক নয়,সেবক হিসেবে কাজ করতে চাই

শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু বলেছেন, আমি কোন অভিভাবক নই, আমি সাড়ে চার লক্ষ মানুষের সেবক। আমি পাঁচ বছরের জন্য আপনাদের সাথে সেবক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। তাই সেবক হয়ে আগামী পাঁচ বছর উন্নয়ন কাজ করতে চাই। তিনি আরও বলেন, আপনারা পরিবর্তন চেয়েছিলেন পরিবর্তন এনেছেন এখন উন্নয়নের পরিবর্তন করতে হবে। তাই আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহযোগিতা না করলে আমি কোনো উন্নয়ন করতে পারব না।

শহরের খরমপুর মোড়ে সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

সদর উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আলহাজ্ব মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইয়াস উদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

এ সময় জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আলহাজ্ব মো. আতর আলী চেয়ারম্যান, মো. আবু বক্কর সিদ্দিক, আবু সাঈদ খোকন, কাজী শাহনেওয়াজ শাহীন, মোঃ আসাদুজ্জামান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৫ বারের সাংসদ ও জাতীয় সংসদের দুই বারের হুইপ আতিউর রহমান আতিককে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

শেরপুরে নবনির্বাচিত এমপি ছানুয়ার হোসেন ছানু

অভিবাবক নয়,সেবক হিসেবে কাজ করতে চাই

প্রকাশিত : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪