০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

নরসিংদীতে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোনসহ তিন যুবক গ্রেফতার

গত বছরের ৮ই ডিসেম্বর নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোন দোকানের তালা ভেঙে দোকান থেকে ১৩৬ টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই চুর চক্রের সদস্যদের ধরতে অভিযান চালায় পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করে পলাশ থানার পুলিশ৷ গ্রেফতার সময় তাদের কাছ থেকে ৫৬ টি চুরি হওয়া স্মার্ট ফোন উদ্ধার করে পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে পলাশ থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে এর সত্যতা নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার আলম মিয়ার ছেলে তাজুল ইসলাম, মতিন মাস্টারের ছেলে আজাদ মিয়া ও দেবীদ্বার থানার বাচ্চু মিয়ার ছেলে কাইয়ুম হোসেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ৮ই ডিসেম্বর সকালে পলাশ ওয়াপদা এলাকার মীম টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে ১৩৬ টি মোবাইল ফোন চুরি হয়। এঘটনায় ভোক্তভোগী থানায় মামলা দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় কুমিল্লার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নরসিংদীতে চুরি হওয়া ৫৬টি মোবাইল ফোনসহ তিন যুবক গ্রেফতার

প্রকাশিত : ০৮:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪