০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

আজও তৈরি হয়নি ফায়ার সার্ভিস স্টেশন, ঘটছে ভয়াবহ অগ্নিকান্ড

চোখের নিমেষেই শেষ হলো হতদরিদ্রের ৫টি ঘর। একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হচ্ছে মানুষ। অথচ আজও হলো না ফায়ার সার্ভিস স্টেশন। সর্বশেষ গত ১৮ জানুয়ারি পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিববাড়ি শ্মশান ঘাটের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বাড়ি ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডে ৪টি ঘর সহ দুটি বাড়ি চোখের সামনে সস্পূর্ণ ভষ্মিভুত হয়।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলার আগুন থেকে দূর্ঘটনাটি ঘটতে পারে। খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরবাসীর দাবি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে নবনির্বাচিত এমপির হস্তক্ষেপ কামনা করেছেন। খুলনা জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অবস্থিত পাইকগাছা উপজেলার অবস্থান হলেও অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি রোধে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেই। যার ফলে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ব্যাবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ি। অনেকেই ক্ষতির শিকার হয়ে ব্যবসা-বাণিজ্য ছেড়ে অসহায় দিনযাপন করছেন। আবার কেউ কেউ ঘর বাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে দিনযাপন করছেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে পৌরসভার শিববাটী মৌজায় ট্রেনিং সেন্টারের পাশে জমি অধিগ্রহণ করা হয় পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষে। অথচ ভ‚মি অধিগ্রহণের জন্য নতুন জায়গা নির্ধারণ করার ১৫ মাস অতিবাহিত হলেও আজও আলোর মুখ দেখেনি এলাকাবাসী। ২০২২ সালে অক্টোবরে নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অত্র উপজেলার অবস্থান হওয়ায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি রোধে তেমন কোন কার্যকর ব্যবস্থা নেই। যার ফলে এলাকাবাসী অত্র এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পৌরসভার শিববাটী মৌজায় ট্রেনিং সেন্টারের পাশে জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকরা আদালতে মামলা করলে মামলায় জমির মালিকদের অনুক‚লে আদেশ হওয়ায় অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। পরবর্তিতে জেলা সমন্বয় কমিটির সভায় তৎকালনি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম আবারো উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক ৪ অক্টোবর সকালে লস্কর ইউনিয়নের চকবগুড়া মৌজায় পাইকগাছা-কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন স্থানে ভূমি অধিগ্রহণের জন্য ১ একর জায়গা প্রাথমিকভাবে চুড়ান্ত করা হয়। নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি ফায়ার সার্ভিস স্টেশন। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নবনির্বাচিত এমপি মো. রশীদুজ্জামানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আজও তৈরি হয়নি ফায়ার সার্ভিস স্টেশন, ঘটছে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত : ০৯:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪