০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই :পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে নিয়মিতভাবে ইউনিয়ন পর্যায়ে গণশুনানীর আয়োজন করা হবে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল চারটায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মাষ্টার।

প্রতিমন্ত্রী বলেন, নান্দনিক মানবিক সিংড়া গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি নীতি অনুসরণ করতে চাই। নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে যে ইশতেহার প্রণয়ন করা হয়েছে, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। পাঁচটি নীতির প্রথমটি ‘জ্বাল যার জলা তাঁর’। এই নীতিতে সরকারি সকল জলাশয়ে জেলেদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোন প্রবাহকে অবৈধ বাধাগ্রস্থ করা হলে তা নির্মূল করা হবে। দ্বিতীয় নীতি ‘দলিল যার জমির মালিকানা তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে সকল অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তৃতীয় নীতি ‘মেধা, যোগ্যতা ও দক্ষতা যার চাকুরী তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে সকল অবৈধ লেনদেন বন্ধ করা হবে। চতুর্থ নীতি ‘জনপ্রিয়তার নিরিখে দলীয় প্রার্থী মনোননয়ন’ বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের সকল কমিটি গঠনের ক্ষেত্রে সৎ, জনবান্ধব ও কর্মীবান্ধব এবং জনপ্রিয় নেতাদের পদে আসীন করা হবে। পঞ্চমত ‘দূর্নীতির মুলোৎপাটন’ নীতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের এই ব্যাধিকে নির্মূল করা হবে।

পলক আরো বলেন, স্মার্ট সিংড়া তথা দেশ গড়ার প্রতিবন্ধক দূর্নীতি, সুদ এবং ঘুষ। জনগনকে সাথে নিয়ে এই তিনটি প্রতিবন্ধকতা নির্মূল করতে চাই। জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, শিল্প ও বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই :পলক

প্রকাশিত : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪