পরিবহন সেক্টরসহ সবধরণের চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।
রবিবার (২১জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখানে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে এই ঘোষণা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, আমরা গৌরীপুরকে একটা উন্নত, সমৃদ্ধ গৌরীপুর গড়তে চাই। আর তাই তার প্রধান শর্ত হিসাবে আমি আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি। আমাদের পরিবহন সক্টরের যে চাঁদবাজি এতদিন চলে এসেছে। আজ বন্ধ ঘোষণা করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা এই বিষয়ে যথাযথ দৃষ্টি রাখবেন। আমাদের গৌরীপুরে শোনেছি মাছ হোক অথবা ধান-চাল, যাই হোক না হোক কেন একচল্লিশ কেজিতে একমণ নেয়া হয়। আজ থেকে তা চল্লিশ কেজিতেই হবে। সকলের কাছে এই বিষয়ে সহযোগিতা ও দৃষ্টি আকর্ষণ করছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত
সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর কাদির প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















