শেরপুরে নালিতাবাড়ী উপজেলা উত্তরাঞ্চলের ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের পাশে ১২টি ইউনিয়ন নিয়ে উপজেলাটি অবস্থিত।হিম হিম বাতাসে প্রচুর ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকায় প্রচন্ড ঠান্ডায় ও শীতের মধ্যে বোরো ধানের চারা তোলা এবং রোপনের জন্য কোমরে গামছা বেঁধে কৃষি মাঠকে দখলে রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা।
গত ৩ সপ্তাহ ধরে ভালো করে সূর্য মুখ দেখা যায় না, হিম হিম বাতাসে প্রচুর পরিমাণে ঠান্ডা পানির মধ্যে বোরো ধানের চারা তোলা ও রোপনের মধ্যে দিয়ে ব্যস্ত জীবন পার করেছেন কৃষকেরা। নালিতাবাড়ী উপজেলায় ১২টি ইউনিয়নে ১৯ হাজারের বেশি কৃষি পরিবার আছে। নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান আতা বলেছেন আমাদের উপজেলার মধ্যে আমার রাজনগর ইউনিয়নে প্রায় শতভাগ কৃষক বোরো ধান চাষ করে লাভবান হয়ে থাকেন, তাই বিগত বছরের তুলনায় আবহাওয়া প্রচন্ড ঠান্ডা থাকার কারণে আমার ইউনিয়নে এ বছরও শতভাগ বোরো ধানের চারা রোপনের ব্যস্ত হয়ে পড়েছে কৃষকেরা।
এ ব্যাপারে রাজনগর ইউনিয়নের কৃষক মোঃ নজরুল ইসলাম ও নবীনুর আলম বলেছেন অনন্য বছরের তুলনায় এ বছর প্রচুর ঠান্ডা ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমরা বোরো ধানের চারা তোলা ও রোপনের জন্য কোমরে গামছা বেঁধে মাঠে নামছি। তাই মাঠ এখন আমাদের দখলে।
সোমবার ২২ই জানুয়ারি বোরো ধানের চারা তোলা ও রোপনের ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার কৃষি অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন নালিতাবাড়ী উপজেলা ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।১২টি ইউনিয়নে প্রায় ১৯ হাজারেরও বেশি কৃষি পরিবার রয়েছে। শেরপুর জেলা মধ্য নালিতাবাড়ী উপজেলায় বোরো মৌসুম শুরু হয়েছে। এই উপজেলায় বিগত বছরগুলোর চেয়ে এ বছর বেড়েছে বোরো ধানের চাষ।
এ বছর নালিতাবাড়ী উপজেলা বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা হিসাবে ধরা হয়েছে ২৩হাজার ২০০হেক্টর। এখন পর্যন্ত ১৪হাজার ৪৮৫হেক্টর। কৃষি অফিসার বলেছেন ২৩হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা যায়।তার মধ্য ১৯ হাজার ৭২০ হেক্টর হাইব্রীড ও ৩ হাজার ৪৮০হেক্টর উফশী জাতের বোরো ধানের চাষ হয়। প্রদর্শনী সংখ্যা হলো হাইব্রীড ৫হাজার ১০০ জন ও ৪হাজার ৩০০ জন উফশী জাতের ধান কৃষি অফিসারের তালিকায় রয়েছে কৃষক। বোরো ধানের চারার বীজতলা রয়েছে ১হাজার ১৭৫হেক্টর জমি। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বিকভাবে সব সময় সকল প্রকারের সেবা দিয়ে থাকি।
বিজনেস বাংলাদেশ/একে




















