০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

লোহাগাড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ লোহাগাড়া উপজেলার পদুয়া নয়াপাড়া নামক এলাকায় মালবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছে।

সোমবার (২২ জানুয়ারী) বিকেলে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন যথাক্রমে উপজেলার পদুয়া নয়া পাড়ার হাজী জালাল আহমদের পুত্র আবছার উদ্দীন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার ইলিয়াস মেম্বারের বাড়ির আবদুল কাদেরের পুত্র মোঃ জুবাইর (২৫) ও রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মোঃ বাবুলের পুত্র মোঃ জাহেদ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় চট্টগ্রাম অভিমুখী মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কক্সবাজার অভিমুখী মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ মোটর সাইকেল আরোহী মোটর সাইকেল থেকে ছিটকে সড়কের উপর পড়ে গেলে তারা গুরুতর রক্তাক্ত আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খাঁন মুহাম্মদ এরফান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে গাড়ি ২ টি জব্দ করেন এবং একই সময় ৩ জনের মৃতদেহ উদ্ধারপূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। ট্রাক চালক ও সহকারী দ্রুত পালিয়ে যাওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেননি। পরে আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

লোহাগাড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ০৮:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪