সরকারি রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে তেলের (লরি) থেকে ৮লাখ টাকার অবৈধ সেগুন ও গোদা কাঠের রদ্দা জব্দ করেছে থানা পুলিশ । আটক ২জন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার চৌকস পুলিশ টিম গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা, যাহার মূল্য অনুমান ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা অবৈধ ভাবে কর্তন করিয়া সরকারী রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-সুবল দে(২৩)চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার কেউটিয়া, মুকুল মাষ্টারের বাড়ী,এলাকার নিপু দে, এর ছেলে।আব্দুল শুক্কুর(২৭), চট্রগ্রাম জেলার রাউজান উপজেলার চত্তারপাড়া এলাকার মো: ইউসুফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা
রদ্দা উদ্ধার সহ সুবল দে(২৩) আব্দুল শুক্কুর(২৭),কে আটক করা হয়েছে।জব্দকৃত কাঠের আনুমানিক মূল্যে ৮ লাখ টাকা।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, উদ্ধারকৃত কাঠ, সম্পর্কে বন বিভাগকে অবহিত করা হয়েছে। গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে গুইমারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।




















