০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়া সদরে কিশোর ও ধুনটে ছেলের হাতে বাবা খুন

বগুড়ায় পৃথক ঘটনায় ছেলের লাঠির আঘাতে পিতা এবং দূর্বৃত্তদের ধারালো আস্ত্রের আঘাতে গ্রিল মিস্ত্রি কুন হয়েছে। এ নিয়ে গত দুদিনে তিনজন নিহতের ঘটনা ঘটেছে।
বগুড়া (সদর) থেকে সংবাদদাতা জানান, বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা দক্ষিণপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তাজবীর ইসলাম (১৭) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, একই ইউনিয়নের বারোপুর এলাকার একটি গ্রিলের দোকানে কাজ শেষে গত সোমবার (২২ জানুয়ারী) রাত আনুমানিক সাড়ে ৭ টায় বাড়ির উদ্দেশ্য বাইসাইকেল নিয়ে রওনা হয়। গভীর রাতেও তাজবীর বাড়িতে না ফিরলে দোকান মালিকের সাথে তাজবীরের বাবা ফোনে যোগাযোগ করেন। তখন দোকান মালিক জানান কাজ শেষে সন্ধায় তাজবীর বাড়িতে গেছে। এরপর রাতে তাজবীরের বাবা আত্মীয়-স্বজনের বাড়ীতে মুঠো ফোনে যোগাযোগ করে তাজবীরের কোন সন্ধান না পাননি। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন তাজবীরের মরদেহ বারোপুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশের একটি আম বাগানে দেখতে পেয়ে থানা পুলিশ কে সংবাদ দেন। পুলিশ তাজবীরের শরিরের বিভিন্ন জায়গায় চাকুর আঘাতের ক্ষত দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এলাকাবাসীর ধারনা , বাই সাইকেল ছিনতাই কালে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি সাইহিান ওয়ালি উল্লাগ জানান , মৃত তাজবীরের শরীরের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার ব্যবহৃত বাইসাইকেল পাওয়া যায়নি। কারা কেন ঘটিয়েছে তা তদন্ত চলছে।
ধুনট সংবাদদাতা জানান, জেলার ধুনট উপজেলায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান (৬০) ওই গ্রামের মজিবর মন্ডলের ছেলে ও খোকন রুলের বাবা।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে জমিজমা বিক্রি করে ছেলে খোকন মন্ডলকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন বাবা আব্দুল মান্নান। দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে ঋনসহ সংসারের নানা চাহিদা পুরন করতে ব্যার্থ হয় খোকন মন্ডল। গত এক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। অভাবের সংসারে এ নিয়ে নানা সময় বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে খোকন মন্ডল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ্যতার কারনে তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছে অনেক বার। ঘটনার দিন সোমবার পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে খোকন ম্ডল লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। তৎক্ষনাৎ প্রতিবেশীরা আব্দুল মান্নানকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাই শাহিন মন্ডল জানান, তার ভাতিজা খোকন মন্ডল বিদেশে গিয়ে অসুস্থ হওয়ায় দেশে আনা হয়। এরপর অনেক চিকিৎসা করানোর পরেও মানসিক অসুস্থ্যতার কোন উন্নতি হয়নি।
ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, পারিবারিক কারণে ছেলে খোকন মন্ডলের লাঠির আঘাতে তার বাবা আব্দুল মান্নান মারা গেছেন বলে প্রাথমিক তদন্ডে পাওয়া গেছে। খোকন মন্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (২২জানুয়ারী) জেলার শিবগন্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রামে নির্খোজ ৭ বছর বয়সী হালিমা খাতুনের লাশ বস্তাবন্দি অবস্থার তার চাচার বাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চাচা আনিছার রহমানসহ চাচি ও চাচাতো ভাইকে পুলিশ আটক করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বগুড়া সদরে কিশোর ও ধুনটে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪