মোহনপুর উপজেলা ৪নং মৌগাছী ইউনিয়নের ৫৪ নং নন্দনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ আবু বাককার সিদ্দিক ভুঁইয়া এবং সহকারী শিক্ষক মোঃ মোকসেদ আলীর ( অবসর কালীন) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে গতকাল সোমবার(২৩জানুয়ারী) মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি এ,কে,এম মাহাবুব হাসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহনপুর রাজশাহী। বিষেশ অতিথি ,কহিনুর আক্তার, সেকেন্দার আলী, আব্দুর রাজ্জাক,প্রধান শিক্ষক বিশালপুর ও সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি মোহনপুর উপজেলা, জহির রায়হান বুলবুল প্রধান শিক্ষক পুরপাড়া স: বিদ্যালয়, আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অত্র বিদ্যালয়ের স্নেহময় ছাত্র ছাত্রী সহ ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ: মজিদ । অনুষ্ঠানের আয়োজন করেন ৫৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অত্র বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা, কচি ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন। সঞ্চালয় ছিলেন,নেসার আহমেদ(তুহিন)সহ:শিক্ষক বাটুপাড়া প্রা: বিদ্যালয়।
০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মোহনপুরে প্রধান ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা
-
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি - প্রকাশিত : ০৮:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- 109
ট্যাগ :
জনপ্রিয়




















