কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা দঃজেলা আওয়ামীলীগের সদস্য,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।২৩ জানুয়ারী মঙ্গলবার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজারে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কালে আখলাক হায়দার বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, বরং তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোঃ আমজাদ হোসেন,ফকির বাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম সহ প্রমুখ।
০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং উপজেলা চেয়ারম্যানের কম্বল বিতরণ
-
মোঃ শামীম হোসেন,বুড়িচং - প্রকাশিত : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- 183
ট্যাগ :
জনপ্রিয়




















