ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে অসহায় শীতার্ত প্রায় ৪ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।নগরীর পালপাড়া, নিউ টাউন ও বিহারী ক্যাম্পে ৪ হাজার দুঃস্থ, অসহায়, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মসিকের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মহানগর কৃষকলীগের কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক রিয়াদ ফয়সাল শুভ, যুবলীগ নেতা মিল্টন খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এর আগে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে গত শনিবার (২০ জানুয়ারি) কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০, মুক্তিযোদ্ধা আবাসিকে ১৬০০, পাটগুদাম দুললুল ক্যাম্পে ৮০০ এবং টাউনহলে ৫৫০ কম্বল বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন,গত কয়েকদিনের তীব্র শীতে মানুষ কষ্ট করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আমরা শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। নাগরিকের সকল প্রয়োজনে আমরা পাশে ছিলাম, থাকবো।




















