পরশুরামের বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী ফেনী ১ আসনের
সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে পরশুরাম উপজেলা ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গরীব, দুঃস্থ, অসহায়
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। তারি ধারিাবাহিকতায় শনিবার সকালে বক্সমাহমুদ ইউনিয় পরিষদে ৯ ওয়ার্ডে
২৭০জন অসহায় লোকের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
ছাত্রলীগ সভাপতি আবদুল আহাদ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরীর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া, বক্সমাহমুদ
ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আবুল হাসেম চৌধুরী, আওয়ামীলীগ নেতা সফিকুল আলম ঝিনু, সাবেক জাসদ নেতা
আবদুল মোমিন মজুমদার বাবুল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক একরামুল হক পিয়াস, সহ বিভিন্ন ওয়ার্ডের
জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিরাজুল মোস্তাফা চৌধুরী জানান এই বছর তিনি পরশুরাম উপজেলা শীতার্তদের মাঝে উন্নতমানের ২০০০ শীত বস্ত্র
বিতরণ করেন।




















