সোমবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ার পাড়া গ্রামে বাতিয়ার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভেতর প্রবেশ করা একমাত্র রাস্তাটি কেটে নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও মসজিদের মোয়াজ্জেম এর সাথে কথা বলে জানা যায়, মসজিদের ভেতর প্রবেশ করা জন্য মসজিদের পাশেই এক শতাংশ জায়গা মৌখিকভাবে দান করেন একই গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের পুত্র আব্দুল ওহাব।
সেই অনুযায়ী মসজিদের বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন মসজিদ কমিটির লোকজন কিন্তু বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর দান করা জায়গা ফেরত চায় আব্দুল ওহাব,এতে করে মসজিদ কমিটি ও গ্রামবাসী দান করা জায়গা ফেরত দিতে অস্বীকার করলে,এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল ওহাবের লোকজন এসে মসজিদে ভেতরে প্রবেশ করা একমাত্র রাস্তাটি জোরপূর্ব কোদাল দিয়ে কেটে নেয়।এতে মসজিদ কমিটির লোকজন বাধা দিলে দুই গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এই বিষয়ে শাহজাদপুর থানা পুলিশ খবর পেলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করে এবং উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে আসে
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব গ্রুপের লোকজন সাংবাদিকদের জানান,এই রাস্তাটি মসজিদে দেওয়ার কথা ছিল কিন্তু এখন আমরা দেব না।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি




















