সারা বাংলাদেশের ন্যায় মতলব কে স্মার্ট মতলব গড়ার লক্ষে মতলব উত্তর উপজেলার সকল উন্নয়ন কাজে সকল কর্মকর্তাদের টেকসই উন্নয়নের মনোভাব নিয়ে কাজ করতে হবে, তাহলেই স্মার্ট মতলব গড়া সম্ভব হবে। এ ছাড়া মাদক এর বিরুদ্ধে থানা পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মাদক কারা সেবন করে, তাদের কে আপনা সবাই চিনেন, জানেন, এগুলো কে পাগরাও করে থানা পুলিশের কাছে সোপর্দ করতে হবে। এ বিষয়ে থানা পুলিশকে টহল বারিয়ে মাদক সেবন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন মায়া চৌধুরী।
২৯ জানুয়ারী বিকালে মতলব উত্তর উপজেলা সম্মেলন কক্ষে উপরোক্ত কথা গুলি বলেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর ২ – আসেনর জাতীয় সংসদ সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। প্রথমে উপজেলা পরিষদের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ। ২৯ জানুয়ারী বিকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার উপস্থাপনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর সভার মেয়র লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্ল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল এমরান খান, থানার ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন খাঁন, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান শরীফ উল্লা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, মৎস্য কর্মকর্তা মনোয়ারা সুমি, সাব-রেজিষ্টার অফিসার মাহবুবুর রহমান ওয়াজেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, সমাজ সেবা কর্মকর্তা আনিছুর রহমান তফু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার , মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ ও প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।




















