১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

  • আল মামুন
  • প্রকাশিত : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • 260
জয়পুরহাটে চাঞ্চল্যকর স্কুলছাত্র মোয়াজ্জেম  হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
দন্ডপ্রাপ্তর আসামিরা হলেন-৷  (১) জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া গ্রামের  মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে,  বেদারুল ইসলাম বেদীন৷ (২) শান্তিনগর গ্রামের শাজাহান মিয়ার ছেলে শাজাহানের  ছেলে সরোয়ার, (৩) আরাফাত নগরের মুসলিম উদ্দিনের  ছেলে মশিউর রহমান,(৪) দেওয়ান পাড়া গ্রামের  মোহাম্মদ আলীর ছেলে  মোনোয়ার হোসেন, (৫) তেঘর বিশা গ্রামের মৃত্যু কাবেজ উদ্দিননের ছেলে  নজরুল ইসলাম, ৬) দেওয়ানপাড়া গ্রামের আজিজ মাস্টারের ছেলে রানা, (৭) দেবীপুর গ্রামের  মৃত্যু মকবুল হোসেনের ছেলে শাহী, (৮) দেওয়ান পাড়া গ্রামের  ওয়ারেছের  ছেলে টুটুল, (৯) দেবীপুর গ্রামের রফিকের ছেলে সুজন, (১০) দেবীপুর গ্রামের নূর হোসেনের ছেলে আব্দুর রহিম, ও  (১১) নওগাঁ ধামুরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেমের ছেলে ডাবলু।
মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৮ জুন বিকেলে জয়পুরহাট শহরের প্রামাণিকপাড়ার ফজলুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন বাড়ি থেকে বের হয়ে যান। সেদিন আসামীরা মোয়াজ্জেমকে চিত্রা সিনেমা হল এলাকা থেকে তুলে নিয়ে যান। এরপর ভিটি এলাকায় একটি কবরস্থানের পাশে মোয়াজ্জেমকে আসামীরা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে জামালগঞ্জ রোডের একটি আম গাছের নিচে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যান। এরপর ঘটনার দিন রাতে হাসপাতালে নেওয়া হলে মোয়াজ্জেম মারা যায়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে পরের দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলম ২০০৩ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌশলী নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

জয়পুরহাটে স্কুলছাত্র মোয়াজ্জেম হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪