১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

টাঙ্গাইলের বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ ২জন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের ছোটবটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।

নিহতরা হলো, অটোভ্যান চালক আব্দুস সাত্তার, তিনি উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে। অপরজন উপজেলার কুশাবেনু এলাকার আব্দুল হকের ছেলে মো. মোমিন ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নওগা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় যমুনার থেকে হাতিয়াগামী অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে বাসটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় । একে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

টাঙ্গাইলের বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

প্রকাশিত : ০৪:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪