রংপুরের নিরাময় ক্লিনিকে নাকের অপারেশন করার আগেই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী গায়েত্রী রায়। এক কোনে বসে করছেন বিলাপ। ভুক্তভোগীর স্ত্রী গায়েত্রী রায় জানান, (৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় রংপুর নগরীর মাহিগঞ্জ থেকে আসা ওখিল চন্দ্র বর্মন নাকের চিকিৎসা করতে আসেন নিরাময় ক্লিনিক এন্ড নাসিং হোমে। পরে ক্লিনিকের এনেস্থেসিয়া ডাক্তার রেজাউল করিম রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করে। এক পর্যায়ে রোগীর নার্ভ খুজে নাওয়া পেয়ে গেলে অপারেশন বন্ধ করে দেয় অভিযুক্ত ডাক্তার। পরে রোগীর স্বজনরা অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেলে ভর্তি করতে চাইলে বাধা দেয় ক্লিনিক কতৃপক্ষ। এর ছয় ঘন্টা পর মারা যায় ওখিল চন্দ্র। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, এ ঘটনার পর ক্লিনিক কতৃপক্ষের সবাই পলাতক। আমরা প্রথামিক ভাবে মৌখিক অভিযোগ পেয়েছি। ভুক্তভোগীর স্বজনরা লিখিত অভিযোগ করলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, হরহামেশাই ক্লিনিক ও হাসপাতাল গুলোতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা অনেকটা হুমকির মুখে আছি। আমি সকল ক্লিনিক ও হাসপাতাল কতৃপক্ষের সঙ্গে আলোচনা করবো। অনিবন্ধিত যতগুলো ক্লিনিক রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলমান। প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, যেই ক্লিনিক গুলো লাইসেন্স ব্যতিত রোগীদের বিভিন্ন সময় ভুল চিকিৎসা দিয়ৃ যাচ্চে তাদের দ্রুত চিহ্নিত করা হচ্ছে। দ্রুত এসব ক্লিনিক ও হাসপাতাল গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ব্যবস্থা নেয়া হবে। ওখিল চন্দ্র বর্মন রংপুর পল্লী বিদ্যুতের লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
অপারেশনের আগেই রোগীর মৃত্যু
-
রেখা মনি,রংপুর ব্যুরো প্রধান - প্রকাশিত : ১২:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- 171
ট্যাগ :
জনপ্রিয়




















