০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি’র মতবিনিময় সভা

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের নেত্রী সুরাইয়া আফরোজ সুমি। সোমবার (০৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্যে সুমি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর একমাত্র কন্যা। সেই ছোট থেকেই জনকল্যাণমুখী কাজ করা দেখতে দেখতে বড় আমি হয়েছি এবং নিজেকেও সামিল করতে চাই এই জনপদে জনকল্যাণে। আমি অসহায় ও দুস্থদের পাশাপাশি নির্যাতিত নিষ্পেষিতদের পাশে থেকে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। তাছাড়া আমার স্বামী ব্যবসায়ী এবং একজন সাংবাদিক, সে কারণেই আমিও সাংবাদিক বান্ধব মানুষ। নির্বাচিত হতে পারলে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের জনগনের সাথে থাকার পাশাপাশি আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকবো। তবে এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগীতা কামনা করি। এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ- সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য প্রভাসক সেলিম শাহারিয়ার, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান ডাঃ শেখ শরিফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি’র মতবিনিময় সভা

প্রকাশিত : ০৭:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪