০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বুড়িচংয়ে মসজিদ পাঠাগার স্থাপন

 কুমিল্লা বুড়িচং উপজেলার সদরের প্রাণকেন্দ্রে মানবতার পূর্বপাড়া নামীয় সংগঠনের উদ্যােগে “মসজিদ পাঠাগার” স্হাপন করেন।তন্মধ্যে বুড়িচং উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদে মাগরিবের সালাত আদায়ের পর মসজিদের ইমাম মোঃ জাকির হোসেন স্বপনের পরিচালনায় কিছু শিক্ষার্থী ও মুসল্লীদের পাঠাগার থেকে বই নিয়ে পড়তে দেখা যায়।ইমাম ও মুসল্লীদের সাথে কথা বলে জানা যায় এই উদ্যোগে তারা বেশ আনন্দিত,কেননা এখান থেকে তারা পবিত্র কোরআন মাজীদ আল কুরআন বাংলা তরজমা,হাদীস সহ বিভিন্ন ইসলামিক মনীষীদের কাব্যগ্রন্থ,নবী রাসূল সাহাবাদের জীবনী পড়ে ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে ধর্মীয় মূল স্রোতে অনুপ্রাণিত হতে সাহায্য করে।এছাড়াও এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করেন। অপরদিকে এই প্রতিষ্ঠানের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ শাহাদাত হোসেন জুয়েল বলেন মানবতার পূর্ব পাড়া সংগঠনের সকল সদস্যের প্রচেষ্টার মাধ্যমে এই সমাজটাকে বদলে দিতে চাই,যেখানে হানাহানি,অন্যায়,অপ্রচার,হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একে অন্যের প্রতি সৌজন্যমূলক আচরণের মাধ্যমে সঠিক দ্বীনি ইসলামের পথে দাবিত হবে।এরই পরিপ্রেক্ষিতে আজ ৪টি মসজিদে পাঠাগার স্হাপন করা হয়েছে।এছাড়াও পূর্বে বৃক্ষরোপন,ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান,অসহায় মেধাবীদের সাহায্য,গরীব মেয়েদের বিবাহে সহযোগিতা সহ নানা শিক্ষামূলক সামাজিক  কর্মসূচি পালনে ভূমিকা রেখে আসছে। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই সংগঠনের সম্পাদক সেনাবাহিনী সদস্য মোঃ সবুজ ও অন্যান্য সদস্যদের সার্বিক তত্বাবধানে অনেক দূর এগিয়ে যাবে মানবতার পূর্ব পাড়া।
ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

বুড়িচংয়ে মসজিদ পাঠাগার স্থাপন

প্রকাশিত : ০৭:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪